ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও বিভিন্ন দলের প্রতিনিধিরা তাদের মনোনয়ন জমা দেন। কিন্তু বিগত কিছু দিন ধরে মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখিয়ে তাদের মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে শাসক দলের বেশ কিছু দুষ্কৃতি বলে বার বার অভিযোগ উঠেছে। আর এই সমস্ত ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে বামনগোলা পাকুয়াহাট ফাঁড়ির সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে বামনগোলা ব্লক বিজেপি নেতৃত্ব। এদিনের এই সভায় হাজির ছিলেন মালদা জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত চট্টোপাধ্যায়, বামনগোলা ও হবিবপুরের অবজারভার সুজয় চন্দ্র রায়, বামনগোলা মণ্ডলের বিজেপি সভাপতি অনাদি মণ্ডল সহ আরও অন্যান্য নেতৃত্ব।
এদিনের এই প্রতিবাদ সভা শেষে বামনগোলা মণ্ডলের বিজেপি সভাপতি অনাদি মণ্ডল অভিযোগ করে বলেন, বিভিন্ন জেলায় বিজেপি প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে নাম তুলে নেওয়ার জন্য। শাসক দল যদি সত্যি রাজ্যের উন্নতি করে থাকত তবে তাদের এমন ভাবে হুমকি দিতে হতো না। আর এই সকল ঘটনার প্রতিবাদ জানাতেই তাদের এই সভা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/aDxV7iXKjLM